leadnewsরাজনীতি

আগামীকাল টিভি চ্যানেল DBC তে রাত নয়টার ‘ইলেকশন এক্সপ্রেস’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

বিশেষ প্রতিনিধিঃ আগামীকাল রবিবার টিভি চ্যানেল DBC তে রাত নয়টার ‘ইলেকশন এক্সপ্রেস’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংক্রান্ত বিষয়ে জনপ্রিয় টিভি চ্যানেল DBC তে খবরে ‘ইলেকশন এক্সপ্রেস’ আশুগঞ্জ থেকে তার নির্বাচনী এলাকার সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সরাসরি (লাইভ) অনুষ্ঠানে কথা বলবেন । এ বিষয়ে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন সেই ছাত্র রাজনীতি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করে যাচ্ছি। তাঁরই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকায় দিন রাত বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে গণসংযোগ করে যাচ্ছি। আগামী জাতীয় নির্বাচনে
ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ) এলাকার সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যত পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। আর সে বিষয়ে কথা বলতে টিভি চ্যানেল DBC তে উপস্থিত থাকবেন। তাঁর নির্বাচনীএলাকাসহ সকলকে উক্ত অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়েছেন তিনি।