leadnewsআন্তর্জাতিক

আফগানিস্তানে বার্তা সংস্থার দপ্তরে বিস্ফোরণ: নিহত ৪০

জাতীয়
রাজনীতি
সারাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
পুঁজিবাজার
আদালত
খেলাধুলা
বিনোদন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
ফিচার
মতামত
সাক্ষাৎকার
চাকরির খবর
শিক্ষা
রাজপাট
প্রশাসন
প্রবাসের খবর
ইসলাম
স্বাস্থ্য
গণমাধ্যম
সাহিত্য
English
রাজধানী
বন্দর নগরী
অপরাধ ও দুর্নীতি
নির্বাচিত খবর
গেমস
ফেসবুক কর্নার
ভিডিও গ্যালারি

হোম
আন্তর্জাতিক
আফগানিস্তানে বার্তা সংস্থার দপ্তরে বিস্ফোরণ: নিহত ৪০
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৫ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৫:০৬ | আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলায় ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশুও আছেন।

বৃহস্পতিবার সকালে বার্তা সংস্থা আফগান ভয়েসের দপ্তর এবং সাংস্কৃতিক কেন্দ্র তেবিয়ান সেন্টারের কাছে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি ও আল জাজিরার।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র নাসরাত রহিমি জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাবুলের পশ্চিমাংশে শিয়া অধ্যুষিত একটি এলাকার ওই সাংস্কৃতিক কেন্দ্রে একটি প্যানেল আলোচনা চলছিল। এসময় হামলাটি চালানো হয়। একজন আত্মঘাতী বোমা হামলাকারী এ ঘটনা ঘটিয়েছে বলে জানান আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও হামলার পেছনে দেশটিতে সক্রিয় থাকা কোনো চরমপন্থী সংগঠনকে সন্দেহ করা হচ্ছে।

গত ২৫ ডিসেম্বরও কাবুলে গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ের কাছে আত্মঘাতী হামলা করেছিল ইসলামিক স্টেট (আইএস)।এতে ১০ জন নিহত হন।