leadnewsডেমরা

ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ ডেমরায় ডেঙ্গু, জঙ্গী ও সন্ত্রাসী বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ডেমরা নিউজ
“চল যাই এক সাথে, এডিস মশা প্রতিরোধে” এ স্লোগানকে সামনে রেখে রাজধানী ডেমরায় ডেঙ্গু, জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধেও আলোচনা করা হয়। মঙ্গলবার সকালে ডগাইর মডেল স্কুল প্রাঙ্গনে এ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ওই স্কুলের প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর নূরউদ্দিন মিয়া, ডিএসসিসির ৬৪,৬৫ ও ৬৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ইঞ্জিনিয়ার মুনিরা চৌধুরী ও মুক্তিযোদ্ধা এসএম বাবুল আখতার। এ সময় উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ।

ওসি সিদ্দিকুর রহমান বক্তব্যে বলেন, “পুলিশ জনগনের শত্রু নয়, বরং পরম বন্ধু। পুলিশ সেবক হয়ে সবসময় মানুষের পাশে থেকে কাজ করছে। আর মাদকের সঙ্গে কোন আপষ নেই। এ সময় মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানানোর পাশাপাশি ডেঙ্গু মশা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন ওসি সিদ্দিকুর রহমান।