Uncategorized

ইয়েমেনের হোটেলে সৌদির বিমান হামলা, নিহত ৩০

ইয়েমেনের রাজধানী সানার পশ্চিমাঞ্চলে সৌদি আরবের বিমান হামলায় মাটির সঙ্গে মিশে গেছে একটি হোটেল। ধ্বংসস্তুপের ভেতর থেকে বের করা হয়েছে অন্তত ৩০ জনের মৃতদেহ।

হামলার সময় হোটেলের ভেতরে ৭০ জন মানুষ ছিল। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। আল-মাসিরা টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে, হোটেলটির ওপর কয়েক দফা বিমান হামলা হয়েছে।

এদিকে, সানারা দক্ষিণাঞ্চলে একটি নিরাপত্তা কেন্দ্রের ওপর সৌদি বিমান হামলায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় সৌদি আরবের তিনজন ভাড়াটে সেনা মারা গেছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তায়িজ ও বাইদা প্রদেশের কয়েকটি এলাকায় সৌদি অবস্থানে হামলা চালালে এসব সেনা মারা যায়।

সূত্র: পার্স টুডে

It offers a fairly simple window-based free cell phone locator apps interface, to show you only the information you need at any given time