leadnewsগণমাধ্যমসারা দেশস্পটলাইট

ঈদের পূর্বেই সাংবাদিকদের বেতন বোনাস দেওয়ার দাবি।

ডেমরা প্রতিনিধি:
ঈদের পূর্বেই সাংবাদিকদের বেতন বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক।

বুধবার (২৭ মার্চ) রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার (আলমস রেস্তোরাঁ) এলাকায় বৃহত্তর ডেমরা সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী, কদমতলী-শ্যামপুর,সবুজ বাগ,খিলগাঁও ও রামপুরাসহ আশপাশের এলাকায় বসবাসরত গণমাধ্যমকর্মীদের ইফতার -আলোচনা সভায়
উপস্থিত নেতারা গণমাধ্যম কর্মরত সকল সাংবাদিকদের আরও গুনগত মান নিশ্চিত করার আহবান জানান।
এ সময় নেতারা সম্প্রতি সময়ে সারাদেশে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহবান জানান।

বৃহত্তর ডেমরা সাংব‌দিক ফোরা‌ম, ঢাকা সভাপ‌তি মাহবুবুর রহমান ভুঁইয়া ম‌নির সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন, ঢাকা বিভাগ সাংবা‌দিক ফোরা‌মের সভাপ‌তি আলম হো‌সেন, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান খান বাবু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির( ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ কাফি,
সি‌নিয়র সাংবা‌দিক শ‌ফিকুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি ও কার্যনির্বাহী সদস্য ফারহানা ইয়াছমিন জুথী,
ডিইউজে কার্যনির্বাহী সদস্য নাসরিন গীতি,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন, সি‌নিয়র সাংবা‌দিক হারুন অর র‌শিদ।