Uncategorized

একই ওভারে ডুমিনি-পারনেলকে ফেরালেন হাসান

ইনিংসের ২৯তম ওভারে পরপর দুইটি উইকেট হারালো সাউথ আফ্রিকা। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে ফিরে গেলেন জেপি ডুমিনি ও ওয়েনি পারনেল। স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ডুমিনি। আর বোল্ড হন পারনেল।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রোটিয়াদের ৩৮ সংগ্রহ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৫ রান। এখন ব্যাটিংয়ে আছেন ডেভিড মিলার ও ক্রিস মরিস।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে দলীয় ৪০ রানে প্রথম উইকেট হারায় তারা। ইনিংসের নবম ওভারে ইমাদ ওয়াসিমের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান হাশিম আমলা। ২০ বল খেলে ১৬ রান সংগ্রহ করেছেন তিনি।

তারপর মোহাম্মদ হাফিজের বলে এলবিডব্লিউয়ের শিকারে পরিণত হন কুইন্টন ডি কক। ৪৯ বল খেলে তিনি করেন ৩৩ রান। এরপর রানের খাতা খুলতে পারেননি এবি ডি ভিলিয়ার্স। ক্রিজে নেমে প্রথম বল মোকাবেলা করতে গিয়েই সাজঘরে ফেরেন তিনি। ইনিংসের ১৫তম ওভারে ইমাদ ওয়াসিমের বলে পয়েন্টে মোহাম্মদ হাফিজের হাতে ধরা পড়েন প্রোটিয়া অধিনায়ক।

দলীয় ৯০ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে সাউথ আফ্রিকার। হাসান আলীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ফাফ ডু প্লেসিস। ৪৪ বল খেলে তিনি করেছেন ২৬ রান।

উভয় দলই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে। এর আগে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার বিপক্ষে ৯৬ রানের জয় পেয়েছিল। অন্যদিকে, ভারতের বিপক্ষে ১২৪ রানে হেরেছিল পাকিস্তান।

পাকিস্তানের একাদশে আজ নেই আহমেদ শেহজাদ ও ওয়াহাব রিয়াজ। আজ একাদশে জায়গা পেয়েছেন জুনায়েদ খান ও ফখর জামান। আজকের ম্যাচের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে ফখর জামানের।

সাউথ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, ওয়েনি পারনেল, কাগিসো রাবাদা, মরনি মরকেল, ইমরান তাহির।

পাকিস্তান একাদশ: আজহার আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদব খান, হাসান আলী, জুনায়েদ খান।

It reminded me of robert carver or essay writer gilbert sorrentino