Uncategorized

একসঙ্গে শুভ ও মিম

চলচ্চিত্রের ব্যস্ততম নায়ক-নায়িকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মিম। নাটক দিয়ে দু’জনের শুরু। এখন দু’জনই ব্যস্ত চলচ্চিত্রে। রুপালি পর্দায়ও একই ছবিতে (তারকাঁটা) অভিনয়ের অভিজ্ঞতাও হয়েছে। এবার নতুন মাত্রায় দর্শকের সামনে আসছেন শুভ-মিম।

কালেভদ্রে বোকাবাক্সের অনুষ্ঠানে হাজির হন এই দুই তারকা। আড্ডা না হয় নাচ— এভাবেই অভ্যস্ত তারা। এরই ধারাবাহিকতায় আবারও নাচবেন শুভ ও মিম। মজার তথ্য হচ্ছে, গানবাংলা টিভিতে তাদের ছয় মিনিট ব্যাপ্তির নাচের পরিবেশনা দেখা যাবে সরাসরি।

শুভ বাংলানিউজকে বলেন, ‘মিম ও আমার সঙ্গে নাচে অংশ নেবে তানজিলের ঈগল ডান্স কোম্পানির কিছু নৃত্যশিল্পী। কয়েকদিন ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমার বিশ্বাস, এটি সবার কাছে উপভোগ্য হবে।’

জানা যায়, নিজেদের অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কয়েকটি গানের অংশের সঙ্গে নাচবেন শুভ ও মিম। ২৪ মার্চ সন্ধ্যা ৭টায় গানবাংলা চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে শুভ-মিমের নাচ। একই আয়োজনে থাকবে অন্য তারকাদের পরিবেশনাও।

Do they help me do my homework have some special meaning in your country