leadnewsমতামতশিক্ষা

এমপিও চাই _মোঃ আরাফাত হক

সর্বশেষ ২৭১টি বেসরকারি কলেজকে জাতীয়করন করায় মাননীয় প্রধানমন্ত্রী ‘মাদার অব এডুকেশন” শেখ হাসিনার সরকারকে জানাই প্রানঢালা অভিনন্দন। দীর্ঘ ২৬ বছর ধরে বেসরকারি কলেজে অনার্স- মাষ্টার্স কোর্সে পাঠদানকারী শিক্ষকরা এম.পি.ও ( মুলত বেতনহীন ) ছাড়া পাঠদান করে যাচ্ছে। বর্তমানে সরকার ২৭১টি কলেজকে সরকারি করায় অবশিষ্ট কলেজে একই প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত অনার্স- মাষ্টার্স কোর্সে প্রায় ৩,৫০০ (সাড়ে তিন হাজার শিক্ষক ) এম.পি.ও পাওয়ার আশায় অপেক্ষার প্রহর গুনছে।
মহামান্য হাইকোর্টের চুড়ান্ত রায় এবং নির্দেশনা অনুযায়ী জনবল কাঠামোতে অন্তভুর্ক্ত করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স- মাষ্টার্স কোর্সে পাঠদানরত শিক্ষকদের এম.পি.ও ভুক্তি এখন আমাদের একমাত্র দাবী।

মোঃ আরাফাত হক
প্রভাষক ( ব্যবস্থাপনা বিভাগ )
ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ