এম.এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের বন্যাদূর্গতদের সাহায্যার্থে ৮০ হাজার টাকা অনুদান প্রদান
ডেমরা নিউজ: ডেমরায় বন্যা দুর্গতদের সাহায্যার্থে এম.এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের ৪০জন শিক্ষকের ১দিনের বেতনসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দানকৃত ৮০ হাজার টাকা প্রধান শিক্ষক সোহরাব হোসেন শিকদারের নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম.এ লতিফের পুত্র স্কাউট সভাপতি মাহমুদুল হাসান পলিন এই টাকা হস্তান্তর করেন। ঈদ পরবর্তী সময়ে উক্ত ৮০ হাজার টাকা বন্যাদূর্গত মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে জমা করা হবে বলে জানান মাহমুদুল হাসান পলিন। এসময়ে আরো উপস্থিত ছিলেন বালিকা শাখার সহকারী প্রধান শিক্ষিকা শাহানাজ হোময়ারা আক্তার, বালক শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, সিনিয়র শিক্ষক আব্দুল মোতালিব, শাহাদাৎ হোসেন, মাইনউদ্দিন, আবুল কালাম আজাদ, বাবু ভবেশ চন্দ্র কবিরাজ সহ সকল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
