leadnewsঅপরাধসারা দেশ

কুষ্টিয়ায় অস্ত্রসহ আটক ৩৮

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩৮ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৮টি ককটেল, পাঁচটি পেট্রল বোমা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার হয়েছে।

রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা পুলিশ ছয় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানিয়েছেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অস্ত্রসহ ৩৮ জনকে আটক করা হয়।

ঢাকাটাইমস