কুসুম কলি নাটকের স্যুটিংয়ের কাজ সম্পন্ন
ডেমরা নিউজ: যৌতুক বিরোধী নাটক “কুসুম কলি” এর স্যুটিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। ২১-২২ বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী ডেমরার দূর্গাপুর এলাকার গ্রাম্য লোকেশনে এ নাটকের স্যুটিং করা কয়। গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর জীবন কাহিনী নিয়ে নাটকটি রচনা করেছেন প্রকাশ সরকার সুমন এবং পরিচালনা করেছেন নূর হোসেন রানা। আর নাটকটিতে অভিনয় করেছেন নুর হোসেন রানা, আবুল হোসেন ভূইয়া, প্রকাশ সরকার সুমন, এম,এ আজগর, রাজ রিয়াজ, নুসরাত লিয়া, ইকবাল খান, জিয়াসমিন, বিপ্লব ভৌমিক, আফরোজা, মোঃ সমুদ্র, আনসার আলী, ফারুক হোসেন রাব্বি, আজাহার, কবির হোসেন, শাকিল, শিলা, পলাশ, নিধুপাল, আবুল কালাম আজাদ, ফয়সাল, শিশু শিল্পী অন্তর সরকার দীপ্ত ও রুদ্র সরকার প্রমুখ। নাটকটির কারিগরি সহযোগীতায় রয়েছেন লুকলেন্স, ক্যামেরায় ছিলেন কবির হোসেন, মেকাপ শুবল। নাটকটির সার্বিক সহযোগীতায় ছিলেন আবুল হোসেন ভূইয়া, সুভাষ সরকার, শিল্পী রানী সরকার। নাটকটি এডিটিং শেষে যেকোন বেসরকারী স্যাটেলাইট চ্যানেলে প্রচার করা হবে।
