কোনাপাড়ায় মডার্ন হারবালকে ৭৫ লাখ টাকা জরিমানা
মান নিয়ন্ত্রণ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কোনাপাড়ায় অবস্থিত মডার্ন র্হারবাল গ্রুপকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় মডার্ন হারবালের কারখানার র্যাব এ অভিযান চালায়। এ সময় অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব জানায়, প্রতিষ্ঠানের প্রায় ৪০০টি পণ্য বাজারে রয়েছে। এসব পণ্য উৎপাদনে ব্যবহৃত কোন রাসায়নিকের মেয়াদ নেই। এছাড়া কোম্পানির মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে (কোয়ালিটি কন্ট্রোল ল্যাব) দেখা গেছে আরও ভয়াবহ চিত্র। ল্যাবে সাত, আট ও নয় বছর আগে মেয়াদ শেষ হয়েছে এমন রাসায়নিকও রয়েছে। এমনকি কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি যেসব পণ্য উৎপাদন করেছে, তার কোনোটারই ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড (বিএমআর) নেই। এছাড়া একটি পণ্য উৎপাদন করতে গিয়ে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে, সেটার গুণগত মান যাচাই করা থেকে শুরু করে কারা এসব পণ্য তৈরি করেছেন এসব তথ্য বিএমআরের মধ্যে থাকার কথা থাকলেও পাওয়া যায়নি।সুত্র দৈনিক ইনকিলাব ।
