কোনাপাড়ায় যুবলীগের ইফতার মাহফিল
প্রকাশ সরকার সমুন : মাতুয়াইল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কোনাপাড়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কোনাপাড়ার সিটি হোটেল সংলগ্নে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাতুয়াইল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম সোহেলের সভাপতিত্বে রিয়াজুল ইসলাম রঞ্জু ও মোঃ হানিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা (এমপি)।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যাত্রাবাড়ী থানা যুবলীগের সভাপতি নিরু আমিন নুরুল, শহীদ হাফিজুর রহমান অলি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মোরসালিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান হক বাবু, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ মোরশেদ শুভ, সদস্য এস.এম চাঁদ, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহম্মেদ জসিম। এ সময় আরো উপস্থিত ছিলেন, ডেমরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী। বক্তব্য শেষে দেশ ও মানবতার কল্যাণে দোয়া ও মোনাজাতের পর সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
