leadnewsসারা দেশ

খালেদা জিয়ার বিরুদ্ধে প্রেপ্তারী পরোয়ানার প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ॥

জাহাঙ্গীর আলম হানিফ ঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। নারায়নগঞ্জ জেলা ছাত্রদল নেতা এডভোকেট আমিরুল ইসলাম ইমন সর্মথিত রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু মোহাম্মদ মাসুমের নেতুত্বে বুধবার সকালে উপজেলার কাঞ্চন ব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়ে এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা এডঃ ফাইজুর রহমান বাবলু, আজিম সরকার, মোঃ সোহেল, সুলতান মাহমুদ, আহমেদ রাজিব, মোদাচ্ছের মোল্লা, ওমর ফারুক আপন, শুক্কুর মাহমুদ, শাহিন সুমন, মেহেদী হাসান রিপন, আল আমিন, মাসুম বিল্লাহ, সুমন বেপারী, সৈয়দ গোলাপ, নাসিম হোসেন প্রিন্স, রাতুল আহমেদ সবুজ, রুবেল মাহমুদ, মামুন রহমান, আক্তার হোসেন, নাদিম মাহমুদ, সাদিকুর রহমান প্রমুখ।