গত ২৪ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৫৫জন
ডেমরা নিউজ:প্রাণসংহারী করোনাভাইরাসে দেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক; ৫৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু ২ হাজার ১৫১ জনের। এ সময়ের মধ্যে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৭ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৩ জন।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
