গত ২৪ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৮জন
ডেমরা নিউজ:দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ২ হাজার ৬৯৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮৩ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৮৮৯ জন।
