leadnewsজাতীয়

গত ২৪ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৫২জন

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কোন ভাবেই কমছে না। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩১৮ জনে। গতকাল রবিবার (৪ এপ্রিল) মৃতের সংখ্যা ছিল ৫৩ জন।

এদিকে, প্রতিদিন বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে করোনা শনাক্ত আবারও ৭ হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৫ জনের। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন। গতকাল রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৮৭ জন।

সোমবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৯৩২ জন।