গত ২৪ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১১২ জন
গত একদিনে মহামারি করোনাভাইরাসে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন। এ নিয়ে টানা চতুর্থদিন মৃত্যু একশোর বেশি। এর আগে গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ১০২ জন। তার আগের দুইদিন ছিল ১০১ জন করে। এ নিয়ে মোট মৃত্যু ১০ হাজার ৪৯৭।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

