গত ২৪ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৭৮জন ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৩ হাজার ৩১ জনের দেহে করোন শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ২৩৭ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১১ হাজার ২২৮ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন।

