গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু
ডেমরা নিউজ: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৭৩৩ জনে।
এই সময়ে আরও এক হাজার ৪৭৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা তিন লাখ ৩৭ হাজার ৫২০ জন।
রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১২ হাজার ৮৫০টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৯৯টি।
