গান বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০
কুমিল্লায় গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান দুই যুবকের মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছেন।

