Uncategorized

জাতীয়করণের দাবীতে মানববন্ধন করেছে মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে টাঙ্গাইলের ঘাটাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি মাদ্রাসার শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে ঘাটাইল দাখিল মাদ্রাসার সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের বিভিন্ন যৌক্তিক দিক তুলে ধরে বক্তব্য দেন। এরপর উপজেলা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।সুত্র দৈনিক শিক্ষা

masterarbeit schreiben englisch wikipedia Referenzen