জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রামপুরা ট্রাফিক জোনের র্যালি
মোঃ হারুন অর রশিদ ঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রামপুরা ট্রাফিক জোনের পক্ষ থেকে র্যালি বের করা হয়েছে । আজ মঙ্গলবার সকালে রামপুরা এলাকায় এ র্যালি বের করা হয় । উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক মতিঝিল ( ট্রাফিক পূর্ব বিভাগ ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহম্মেদ।
উপস্থিত ছিলেন রামপুরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির,রামপুরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিক টি আই মশিউর রহমান, টি আই নুর নবী সরকার সহ অন্যান্য সদস্য বৃন্দ্র । এসময়ে আরও উপস্থিত ছিলেন রামপুরা একরামুনেছা স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ।
ঙ
প্রধান অতিথি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহম্মেদ বলেন, সড়কে আনাকাঙ্খিত দূর্ঘটনা রোধকল্পে রামপুরা ট্রাফিক জোন প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সড়কে নিরাপত্তা ফিরেয়ে আনতে সকলকে আরো সচেতন হতে হবে । সড়কে দূর্ঘটনা ক্রমাগত হ্রাস হউক এটাই আমাদের প্রত্যাশা।
র্যালিত শিক্ষক,শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
