অপরাধ

টাংগাইল জেলা জমিয়াতুল মোদারের্ছীন এর সভাপতি জেল

জেলা প্রতিনিধিঃ টাংগাইল জেলা জমিয়াতুল মোদারের্ছীন এর সভাপতি ও গোপালপুর দাঃ উঃ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডঃ ফয়জুল আমীন সরকারকে জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার রাতে গোপলপুর থানা পুলিশ টাংগাইল আদালতে উপস্হাপন করলে বিচারক তার জামিন না মন্জুর করেন। গত শনিবার মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু খুনীদের বেহেস্ত নসীবের দোয়া করেছিলেন তিনি।
ওসি, গোপালপুর, হাসান আল মামুন বলেন, শনিবার রাত ১০টায় গোপলপুর থানায় তার বিরুদ্ধে ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ ধারায় মামলা হয়েছে।
গোপলপুর উপজেলার সাবেক মুক্তি যোদ্বা কমান্ডার এবং জেলা পরিষদ সদস্য আঃ কাদের তালুকদার মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস,আই, আব্দুল হাই। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হালিম তালুকদার বলেন, মুক্তি যোদ্বা পক্ষের বুদ্ধিজীবি সেজে সরকারী খরচে ফিলিপাইন সফর করেন। সফরশেষে দেশে ফেরার ৮ দিন পর ডঃ ফয়জুল আমিন সরকার বঙ্গবন্ধুর খুনীদের জন্য দোয়া করলেন। তার কঠোর শাস্তির দাবী করছি।