leadnewsখেলা

টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার কিছু পর বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু টাইগারদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন।

বাংলাদেশের বিশ্বকাপ দল: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, সৌম্য সরকার, আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস।

এছাড়া আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য স্টান্ডবাই তালিকায় আরও দুই ক্রিকেটারকে রাখা হয়েছে। তারা হলেন- ইয়াসির আলী রাব্বি এবং নাঈম হাসান।