সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের ৪১ জন ছাত্র -ছাত্রীর মধ্যে ২৯ জনেই বৃত্তি পেয়েছে।
মোঃ হারুন অর রশিদ:ডেমরার সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের ৪১ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ট্যালেন্টপুলে ২৮ জনসহ ২৯ জনেই বৃত্তি পেয়েছে। এই ক্ষুদে শিক্ষার্থীদের এমন ফলাফলে আনন্দোৎসবে ভাসল ইংলিশ ভার্সন এর শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকবৃন্দ ।
এ বিষয়ে অধ্যক্ষ ড,মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ বছরই প্রথম ইংলিশ ভার্সন শাখার ছাত্র ছাত্রী বৃন্দ্র PEC পরীক্ষায় অংশগ্রহণে করেছে । তাই এ ফলাফলে আমি খুবই আনন্দিত ।
এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা
আরও বেশি সচেতন হবো জানিয়ে ইংলিশ ভার্সনের ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, নতুন পরীক্ষার্থী হওয়া আমরা একটু চিন্তিত ছিলাম কিন্তু শিক্ষার্থীরা
চমৎকার ফলাফল করায় আমরা আনন্দিত ।
উল্লেখ্য যে গতকাল রবিবার সমাপনী পরীক্ষার বৃত্তি রেজাল্ট ঘোষণা করা হয় । এবং সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের ৪১ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ট্যালেন্টপুলে ২৮ জনসহ ২৯ জনেই বৃত্তি পেয়েছে।
