leadnewsডেমরা

ডেমরায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-২

ডেমরা নিউজঃডেমরায় পুলিশের পৃথক দু’টি অভিযানে দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা বড়ি ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। সোমবার দুপুরে ডেমরা থানা পুলিশ তাদের আদালতে পাঠায়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে গলাকাটা ব্রীজ ও কোনাপাড়া আদর্শবাগ জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ইয়াবাসহ গ্রেফতারকৃত হল—কক্সবাজারের টেকনাফ থানার কাইয়ুকখালী পাড়ার মৃত ফকির আহম্মদের ছেলে নূর মোহাম্মদ (৩৫) ও গাঁজাসহ গ্রেফতারকৃত হল— মুন্সীগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. শাহাবুদ্দিন (৩২)। এসব বিষয়ে ডেমরা থানায় রোববার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিষয় নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘ সময় ধরে দেশের প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সরবরাহ করে ডেমরা ও রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে তাদের নামে একাধিক অভিযোগ রয়েছে