leadnewsঅপরাধডেমরা

ডেমরায় দস্যুতার প্রস্তুতিকালে গ্রেফতার ১: পলাতক ১

ডেমরা নিউজ: ডেমরায় দস্যুতার প্রস্তুতিকালে মোঃ সুমন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার বাহির টেংরা আইডিয়াল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় চায়না (৩০) নামে অজ্ঞাত আরেক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
গ্রেফতার সুমন ফরিদপুরের নগরকান্দা থানার তালমা বাজার ভিলা বাড়ি এলাকার মোঃ সোহেলের ছেলে। পলাতক চায়না ডেমরা থানায় এলাকায় অজ্ঞাত পরিচয়ে দস্যুতা  করে আসছে বলে জানা গেছে। এই ঘটনায় শনিবার দিনগত রাত ১২ টার দিকে দস্যুতা সংগঠনের উদ্যোগ গ্রহণ করার অপরাধে গ্রেফতার সুমন ও পলাতক চায়নার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুর রহমান (পিপিএম) বলেন, গ্রেফতারকৃত সুমন ও পলাতক চায়না দীর্ঘদিন ডেমরা থানা এলাকার সহ আশপাশের বিভিন্ন এলাকায় সঙ্ঘবদ্ধভাবে ছিনতাইসহ দস্যুতা সংঘটিত করে আসছিল বলে তাদের নামে অভিযোগ রয়েছে।