ডেমরায় প্রেমিকাকে ধর্ষণ:থানায় মামলা
ডেমরা নিউজঃ
বিগত ৪ বছর পূর্বে প্রেমের সম্পর্ক করে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরে রাজধানীর ডেমরায় ২২ বছর বয়সি প্রেমিকাকে একাধিকবার ধর্ষণ করেছে প্রতারক এক প্রেমিক। এ ঘটনায় ওই ভুক্তভোগী বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত মো. সোহেলের (৪৭) বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। সৌদি ফেরত সোহেল নারায়ণগঞ্জের বন্দর থানার বারপাড়া গ্রামের আব্দুল রহমানের ছেলে। এদিকে ওই ভুক্তভোগী যুবতীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো পাঠায় পুলিশ। তবে প্রতারক সোহেল পলাতক রয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, লম্পট সোহেল ও ধর্ষিতা উভয়ে পাশাপাশি এলাকার বাসিন্দা গত ৪ বছর আগে দেশে থাকাকালীন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সোহেল বিদেশে চলে গেলে মোবাইল ফোনে তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। এক পর্যায়ে সোহেল ভুক্তভোগীকে মোবাইল ফোন মিথ্যা বিয়ে করার নাটক করে।
সুব্রত কুমার আরও বলেন, গত ১৫ মার্চ বাংলাদেশে ফিরে বিমানবন্দর থেকেই সোহেল মেয়েটিকে নিয়ে ডেমরার রাজাখালী আতিক মার্কেটের পাশে ইয়াকুব সাহেবের বাড়িতে নিয়ে আসে। এ সময় মেয়েটি বারবার তাদের বিয়ের কথা বললে সোহেল কৌশলে আজকালের মধ্যেই বিয়ের বাকি কাজ সম্পন্ন করবে বলে জানায়। এতে সন্দেহ হলে মেয়েটি বাসা থেকে চলে যেতে চাওয়ার এক পর্যায়ে সোহেল ভুক্তভোগীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।
