leadnewsঅপরাধডেমরা

ডেমরায়  ফেনসিডিল সহ ৩ মাদক চোরাকারবারি গ্রেফতার

ডেমরা নিউজঃডেমরায় গোয়েন্দা পুলিশের অভিযানে ( পল্লবী  জোনাল টিম গোয়েন্দা মিরপুর বিভাগ) দুই চালকসহ তিন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে ।  এ সময়  তল্লাশি করে সাদা রংয়ের মিনি কাভার্ড ভ্যান(ঢাকা মেট্রো ম-৫৪-৩১৮৮) থেকে ১০০ বোতল ফেনসিডিল  ও নীল রঙের মিনি  পিকআপ (রংপুর -ন-১১-০৯৯৬) থেকে ১৪৯ বোতল ফেনসিডিল  উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৯ লক্ষ ৯৬ হাজার টাকা। বৃহস্পতিবার সকালে তাদের  আদালতে পাঠায় গোয়েন্দা পুলিশ । বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে  স্টাফ কোয়ার্টার ব্রিজ সংলগ্ন  দক্ষিণ পাশ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো – কালীগঞ্জ থানার  লতাবর কদমতলা এলাকার মো.ওবায়দুল হকের ছেলে মো.লাল মিয়া ওরফে রানা (৩৮),একই এলাকার আব্দুল বাতেনের ছেলে মো. জিল্লুর রহমান (২২) ও মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী থানার সুরমা এলাকার মো.বাবুলের ছেলে মো.ইয়ামিন (২৬)। এ বিষয়ে গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে ডেমরা থানায় বুধবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) এর ১৪গ /৩৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘ সময় ধরে মহানগরীর বিভিন্ন এলাকায়  পাইকারি ও খুচরা মাদক বিক্রি করে আসছিল।