leadnewsডেমরা

ডেমরায় মোটরসাইকেল ও অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

ডেমরা (ঢাকা) প্রতিনিধি:
রাজধানীর ডেমরায় গোয়েন্দা পুলিশের (ওয়ারী বিভাগ) সংঘবন্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধে টিমের অভিযানে মোটরসাইকেল ও অটোরিকশা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে টাকা মূল্যের ৩ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ৩ কোম্পানির ৩ টি চোরাই মোটর সাইকেল ও ১ টি অটোরিকশাসহ সাংবাদিকতার ১ টি ভুয়া আইডি কার্ড উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠায় গোয়েন্দা পুলিশ। সোমবার বিকালে ও সন্ধায় ডেমরার বড়ভাঙ্গা কোদালদোয় এলাকার জনৈক রমজানের গ্যারেজ ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন অলিপুর ব্রীজ থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নুনেরটেক গ্রামের মৃত আসমত আলীর ছেলে ও বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি মো. সুমন (৩৯), একই এলাকার মৃত মুহুর আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬), একই থানার পশ্চিম সন্মানদি গ্রামের আমিন মিয়ার ছেলে মো. সূজন (২৭) ও ডেমরায় বসবাসরত কুমিল্লার মেঘনা থানার চন্দনপুর এলাকার শহিদ মিয়ার ছেলে গ্যারেজ মালিক রমজান হোসেন (৩৪)। এ ঘটনায় ওই চক্রের সহযোগী সোনারগাঁওয়ের আলী (৩৫) ও অজ্ঞাত মো.তুহিন (৩৫) সহ অজ্ঞাত ২/৩ জন পলাতক রয়েছে। এ বিষয়ে ওই গোয়েন্দা বিভাগের এসআই স্বপন নন্দী সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ডেমরা থানায় গ্রেফতার ও পলাতকদের বিরুদ্ধে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, কোদালদোয়ো এলাকায় রমজান হোসেনের গ্যারেজের ভিতর সোমবার বিকালে কতিপয় সংঘবন্ধ চোরাই গাড়ী ক্রয়—বিক্রয়কারী চক্রটি চোরাই মোটরসাইকেল ক্রয়—বিত্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এ সময় প্রথমে গোপন সংবাদের ভিত্তিতে ওই চক্রের ৩ জনকে ও পরে সোনারগহাঁও থেকে ১ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।