ডেমরাস্থ বৃহত্তর কুমিল্লার ‘‘সততা স্বনির্ভর সমিতি’’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ডেমরা নিউজ: ডেমরাস্থ বৃহত্তর কুমিল্লার ‘সততা স্বনির্ভর সমিতি’- এর ১ম বার্ষিক সাধারণ সভা গতকাল মহান বিজয় দিবসে ১৬ই ডিসেম্বর ২০২০ তারিখ বুধবার দুপুরে আনন্দঘন পরিবেশে সানারপাড় কলেজ রোডস্থ স্পাইসি পার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের এসপিও জনাব একেএম রফিকুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালন করেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা জনাব আশরাফ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা, লৌহাইমুড়ি চৌধুরী বাড়ীর কৃতি সন্তান, ঢাকা শিক্ষা বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা জনাব মোহাম্মদ খায়রুজ্জামান চৌধুরী মামুন।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগারিক জনাব আবু কাউছার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা জনাব তফাজ্জল হোসেন, অগ্রনী ব্যাংকের পিও জনাব মফিজুল ইসলাম, বেঙ্গল গ্লাস ওয়ার্কস এর কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম বাবুল, ডেমরার বিশিষ্ট ব্যবসায়ী জনাব তোফাজ্জল হোসেন, গ্রীনসিটি আবাসিক এলাকার সম্মানিত মহিলা সদস্য এরিন জাহান মীম, ডেমরার বিশিষ্ট ব্যবসায়ী জনাব একেএম আনোয়ার হোসেনসহ সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।সকল সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সততা স্বনির্ভর সমিতির বার্ষিক সাধারণ সভা এক মিলনোৎসবে পরিনত হয়। স্পাইসি পার্ক যেন হয়ে উঠে এক টুকরো কুমিল্লা। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় বৃহত্তর কুমিল্লার বিশিষ্ট ব্যক্তির্গ আলোচনা করেন। সভায় ঢাকা শিক্ষা বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা জনাব মোহাম্মদ খায়রুজ্জামান চৌধুরী মামুন মহান বিজয় দিবসে স্বাধীনতার সংগ্রামের সকল শহীদদের রুহের মাগেফেরাত কামনা করেন এবং বীর মুক্তিযোগ্ধাদের লাল সালাম এবং শ্রদ্ধা নিবেদন করেন। সভায় আমন্ত্রিক অতিথিবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাইজা নৃত্য উপভোগ করেন। এ ছাড়াও কৌতুক, গজলসহ ছোট শিশু আল্লাহর ৯৯ নাম বলে সবাইকে অবাক করে দেন। উল্লেখ্য, ডেমরাস্থ বৃহত্তর কুমিল্লার এ সংগঠনটি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে।
