ডেমরায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
ডেমরা নিউজঃ ডেমরায় অনুমান (৫০/৫৫) বছর বয়সের অজ্ঞাত এক মহিলার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ডেমরা-রামপুরা সড়কের মেন্দিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতেই সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিডফোর্ট স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে সড়ক দুর্ঘটনায় ওইপথচারী মহিলার মৃত্যু হয়েছে। এদিকে লাশের পরিচয় শনাক্তের জন্য তার ডিএনএ প্রোফাইলসহ ফিঙ্গার প্রিন্ট রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার মো. নুরে আলম সিদ্দীকি বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে পথচারীদের খবর পেয়ে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার মাথায় আঘাতপ্রাপ্তের কারণে রক্ত ঝরতে দেখা গেছে। এদিকে লাশের পরিচয় বিষয়ে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে ডেমরা থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
