ডেমরায় অসহায়দের মাঝে খাবার বিতরণ
ডেমরা নিউজ: ডেমরায় প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ৬৮নং ওয়ার্ডের পুর্ব হাজী নগর এলাকার মোঃ মিলন খন্দকার এর সার্বিক ব্যবস্থাপনায় আজ শনিবার বিকেলে ৫শত অসহায় মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব শাহ্ আলম খন্দকার, মোঃ আরাফাত খন্দকার, আলমগীর হোসেন, মোঃ রায়হান, মোঃ জামশেদ, মোঃ হেলাল খন্দকার ও বিপ্লব খন্দকার প্রমুখ ।
এর পূর্বে করোনা ভাইরাস থেকে সকলকে মুক্ত করার জন্য আল্লাহ্ দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় । মোনাজাত পরিচালনা করেন পুর্ব হাজী নগর বায়তুল আমান জামে মসজিদের ইমাম মোঃ কামরুল হাসান ।
