ডেমরায় আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত।
মো. হারুন-অর-রশিদ: ডেমরায় অওয়ামীলীগের কর্মীসভা ও নির্বাচনী গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় ডেমরা থানার ডগাইর নতুনপাড়ার ইসলামবাগে এ কর্মীসভা ও নির্বাচনী গনসংযোগ অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. শফিকুর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ। মো. রতন খান এর আয়োজনে এসময়ে আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান অসীম,মোঃ নুরুল ইসলাম, আলাউদ্দিন, টিটো,, ডেমরা থানা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মুন্না, সদস্য এহসানুল হক শুভ,মেহেদী হাসান ¯েœহ, এমরান হোসেন প্রমুখ। এ সময়ে এডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ বর্তমন সরকারের উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকাকে বিজয় করার আহবান জানান।
