leadnewsডেমরারাজনীতি

ডেমরায় আওয়ামী লীগের কর্মী সভা

মোঃ হারুন অর রশিদ: ডেমরায় আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিন ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শুক্ররার বিকেলে ডেমরার বাঁশেরপুল এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রওশন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের প্রধান উপদেষ্টা গোলাম আহমেদ টিটু মৃধা। এ সময়ে বিশেষ অতিথি ছিলেন আঃ লীগ নেতা লুৎফর রহমান খাঁন,রকিব খাঁন লিটন,ফারুক খাঁন,শাহাবুদ্দিন খাঁন, হারুন-অর রশীদ, মোজাম্মেল হক,ইকবাল হোসেন লিটন প্রমূখ। আশরাফ প্রধান (আল-আমিন) এর সার্বিক তত্ত্বাবধানে এবং ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলনের সঞ্চালনায় কর্মী সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা ৫ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। প্রধান অতিথি নেহরীন মোস্তফা দিশি বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। তিনি আরও বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ দেশকে আরও সমৃদ্ধময় করতে অক্লান্ত পরিশ্রম করে আসছেন। এ দেশ বিশে^র দরবারে একটি সমৃদ্ধময় দেশ হিসেবে আজ পরিচিতি পেয়েছে। দেশকে আরও সুন্দর ও সমৃদ্ধময় করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। মাতৃভূমির প্রতি সকলেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
প্রকাশ সরকার সুমন