ডেমরায় আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন
ডেমরা নিউজঃ ডেমরায় ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন এর 68নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যেগে সারুলিয়ায় জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ বুধবার দুপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম খান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান খোকন,মোঃ সবুর উদ্দিন,মোঃ শাহিন মিয়া ও মোঃ তৌহিদ হাসান সজীব। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। অনুষ্ঠান শেষে খিছুরী বিতরণ করা হয়।
