leadnewsডেমরা

ডেমরায় আত্মহত্যা

ডেমরা নিউজঃ
রাজধানীর ডেমরায় ঈমাম হোসেন (১৯) নামে এক মাদকাসক্ত গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। শনিবার দুপুর ২ টার দিকে ডেমরার তিতাস গ্যাস অফিস সংলগ্ন ভূইয়া বাড়ীর পরিত্যক্ত জঙ্গলের একটি আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। পরে ময়না তদন্তের জন্য মৃতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ঈমাম হোসেন বরিশালের সদর থানার ভরমাদী গ্রামের মো. হারুনের মিয়ার ছেলে। তারা বর্তমানে ডেমরার সারুলিয়া পইঙ্খা মসজিদ সংলগ্ন জাকিরের বাড়ীতে ভাড়াটিয়া। ডেমরা থানার ওসি এসএম কাওসার আহম্মেদ জানায়, ভূইয়া বাড়ীর ভাড়াটিয়ারা পরিত্যক্ত জঙ্গলে ঈমামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দুপুরে পুলিশে খবর দেয়। পরে গলায় মায়ের ওড়না প্যাচানো অবস্থায় আম গাছ থেকে মৃতের লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে শনিবার বিকালে মৃতের বাবা ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন ।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, ঈমাম হোসেন যাত্রীবাহী লেগুনার হেলপারের কাজ করতো। দির্ঘদিন ধরে সে বিভিন্ন মাদকের নেশায় আসক্ত ছিল। বিষয়টি নিয়ে পারিরবারে সবাই তার সঙ্গে রাগারাগি করতেন। এর আগেও দুইবার সে আতœহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছেন তার মা।