leadnewsডেমরা

ডেমরায় ইয়াবাসহ ক্রাইম রিপোর্টার গ্রেফতার

মাহবুব মনিঃ ডেমরায় মো. শফি (৪০) নামে একজন ক্রাইম রিপোর্টারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় যার মূল্য অনুমান ৮০ হাজার টাকা। পাশাপাশি সে একটি অনলাইন টিভির ক্রাইম রিপোর্টার পরিচয়ে তার আইডি কার্ড জব্দ করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শুক্রবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার ডগাইর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একটি অনলাইন টেলিভিশনের একজন ক্রাইম রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রেফতার সফি যাত্রাবাড়ী থানাধীন শনি আখড়া গোবেন্দীপুর রূপসী গার্মেন্ট সংলগ্ন মৃত ইব্রাহীম খলিলের ছেলে। এ বিষয়ে শুক্রবার দিনগত রাত ২ টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাংবাদিক শফির বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, গ্রেফতার সাংবাদিক শফি অনলাইন টেলিভিশনের একজন ক্রাইম রিপোর্টার এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া ঢাকা শহরের বিভিন স্থানে মাদক দ্রব্য বিক্রি করেন বলে স্বীকার করেন শফি।