ডেমরায় ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ মাদক চোরাকারবারী গ্রেফতার
ডেমরা নিউজঃডেমরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ওয়ারী) বিভাগ-ডেমরা জোনাল টিমের অভিযানে ২ হাজার পিস ইয়াবা ও ৪০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার ইয়াবা ও ফেনসিডিলের মূল্য ৬ লক্ষ ৪০ হাজার টাকা। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠায় গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ষ্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট সংলগ্ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ছফুয়া গ্রামের মো. কাশেম মিয়ার ছেলে মো. ইয়াকুব হোসেন (২৭), নোয়াখালীর সেনবাগ থানার চাঁনপুর গ্রামের মৃত হারিছের ছেলে মো. মিজান (২৪) ও একই এলাকার নুরুল আমিনের ছেলে মো. রিপন (১৯)। এ ঘটনায় তাদের সহযোগী কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ছফুয়া এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. আইয়ুব আলী (৩২)। এ ঘটনায় বুধবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গোয়েন্দা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ওয়ারী) বিভাগ-ডেমরা জোনাল টিমের এসআই ও মামলার বাদি কাজী যুবরাজ হোসেন বলেন, গ্রেফতারকৃত মাদক চোরাকারবারিরা ভ্রাম্যমানভাবে ঢাকার ডেমরা ও আশপাশের এলাকায় ইয়াবা-ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার সরবরাহ ও বিক্রি করে আসছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
