Uncategorized

ডেমরায় উঠান বৈঠকে ভোট চাইলেন তৃণমূল আ’লীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাড়া-মহল্লায় ‘উঠান বৈঠকে’ সাধারণ মানুষের কাছে ভোট চাইলেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আজ রোববার বিকেলে রাজধানীর ডেমরা ইউনিয়নের শুকনা টেংরায় ‘৯নং ওয়ার্ড যুবলীগ’ আয়োজিত ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠকে’ তারা ভোট চাইলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি পুত্র আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। দলীয় নির্দেশে বাড়ি বাড়ি ও পাড়া-মহল্লায় তৃণমূলের নেতাকর্মীদের উঠান বৈঠক করা হচ্ছে।

৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী জসিমের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবু, সাধারন সম্পাদক আবুল বাশার, আমুলিয়া মডেল টাউনের চেয়ারম্যান আতিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিন মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. রোকসানা আক্তার, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আ: বাসেদসহ স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ, সেচ্ছাসেবকলীগ এবং কৃষকলীগন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় নেতারা কর্মীরা উপস্থিত সকলের উদ্দেশে আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে হলে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নতি হয়। কেউ না খেয়ে থাকে না। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন নেতারা। তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় এলে মানুষ না খেয়ে মরে। সরকারের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। একইসাথে আসন্ন আগস্টমাসে দল ঘোষিত সকল কর্মসুচি বাস্তবায়নে সবাইকে সর্বদায় প্রস্তুত থাকার আহ্বান জানান।