leadnewsডেমরা

ডেমরায় ঋনগ্রস্থ দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেমরা নিউজঃ ডেমরায় মো. শাওন (১৯) নামে ঋনগ্রস্থ এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে সারুলিয়া ওয়াসা রোডের হাজী সরদার আলীর টিনসেড বাড়ীতে এ ঘটনা ঘটে। শাওন ওই বাড়ীর ভাড়াটিয়া বরিশালের মেহেন্দিগঞ্জ থানার আজিমপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃতের পরিবার ও ডেমরা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মাস আগে শাওন প্রেম করে আরিফা (১৮) নামে এক গার্মেন্টকর্মীকে বিয়ে করেন। এতে শাওনের পরিবার প্রায় ১ লক্ষ টাকা ঋনগ্রস্থ হন। গত দেড় মাস আগে শাওন তার স্ত্রীসহ পরিবার থেকে ভিন্ন হন। এদিকে কর্মহীন থাকায় ছেলেটি পারিবারিক ওই ঋন নিয়ে সবসময় হতাশাগ্রস্থ থাকতেন।

আরও জানা যায়, গত শনিবার সকালে আরিফা যথারীতি গার্মেন্টে কাজে যান। ওই দিন সন্ধায় তিনি বাসায় ফিড়ে দেখেন তাদের ঘর ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে মেয়েটি জানালায় উঁকি দিয়ে দেখেন শাওন ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছে। এ ঘটনায় পুলিশ খবর পেয়ে মৃতের লাশ উদ্ধার করেন। এ বিষয়ে মৃতের বাবা শনিবার রাতেই ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মো. সিদ্ধিকুর রহমান।