ডেমরায় ‘ওয়ালটন ডে’ উদযাপন
ডেমরা নিউজ: ডেমরায় ওয়ালটন প্লাজায় “ওয়ালটন ডে” পালন করা হয়েছে। আজ শনিবার ২০ মার্চ ডেমরার হাজী নগর এলাকায় ওয়ালটন প্লাজায় র্যালি ও কেক কেটে এই অনুষ্ঠান পালন করা হয়। সকালে ওয়ালটন প্লাজার সামনে থেকে র্যালিটি বের হয়ে বড় ভাংগা প্রদক্ষিণ করে আবার ওয়াল্টন প্লাজায় এসে শেষ হয়। শেষে একটি কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ, ওয়ালটনের ঢাকা দক্ষিণ এরিয়া ম্যানেজার কাজী আরিফ হোসেন, এম এস টাওয়ার ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম, ডেমরা থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক তারিকুল ইসলাম খান শাহীন, ডেমরা থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক সম্পাদক আনোয়ার হোসেন সহ আরো অনেকে
এদিকে, “ওয়ালটন ডে” উপলক্ষে ক্রেতাদের জন্য ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১০ ঘোষণা করা হচ্ছে। বিক্রয়োত্তর সেবা অনলাইন অটমেশনের আওতায় আনতে ওয়ালটনের এ উদ্যোগ। ক্যাম্পেইনের আওতায় টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এবং ফ্যান ক্রেতাদের জন্য নগদ লক্ষ লক্ষ টাকা ফ্রী পণ্যসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দেবে ওয়ালটন।

