ডেমরায় করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রম
ডেমরা নিউজঃচলমান করোনাভাইরাস (কেভিড-১৯) সম্পর্কে জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেমরায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে থানা প্রাঙ্গনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময়ে জনগনের মাঝে জীবানুনাশক সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও সেবা নিতে আসা সব মানুষকে হাত ধোয়াসহ হেন্ড গ্লাবস্ ও মাস্ক ব্যবহারে পরামর্শ দেওয়া হয়। উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগীতা করেন সামাজিক ও স্বেচ্ছোসেবী সংগঠন হাাসির প্রদীপ। এ সময়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান বলেন, করোনা ভাইরাস (কেভিড-১৯) একটি মারাত্মক সংক্রামন ব্যাধি। এর থেকে পরিত্রাণের জন্য সকল শ্রেনী পেশার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি জরুরী। নিজে সুস্থ্য থাকবো এবং অপরকে সুস্থ্য রাখার জন্য সর্বাত্মকভাবে সহযোগীতা করবো। এদিকে বিদেশ থেকে আগত যেসব প্রবাসীরা ডেমরা এলাকায় বসবাস করছেন তাদেরকে নিজ গৃহে অবস্থান করা জন্য অনুরোধ জানান ওসি।
তিনি আরও বলেন, প্রকাশ্যে লোকালয়ে কোন বিদেশীকে ঘুরাফেরা করতে দেখলে সাথে সাথে থানা পুলিশকে জানানো সকলের নৈতিক দায়িত্ব। এ ভয়াবহ দূর্যোগ থেকে রক্ষার জন্য সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন হাসির প্রদীপ ফাউন্ডেশনের সভাপতি মো. প্রান্ত, সাধারণ সম্পাদক মো.আবিরসহ সংগঠনের অন্যান্য সদস্য ও থানা পুলিশের সদস্যবৃন্দ।
