ডেমরায় গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেফতার
ডেমরা নিউজঃডেমরায় পুলিশের অভিযানে মো. রাসেল মিয়া (২২) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ কোজি গাঁজা উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ৫০ হাজার টাকা। রোববার তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। ওই দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে ষ্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট সংলগ্ন থেকে গাঁজা বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার চনপাড়া গ্রামের মো. রফিক মিয়ার ছেলে। এ ঘটনায় রবিবার সকাল ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ডেমরা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানা ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতারকৃত মাদক চোরাকারবারি ঢাকার ডেমরা ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রকার মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
