leadnewsঅপরাধডেমরা

ডেমরায় গার্মেন্টকর্মীর আত্মহত্যা

ডেমরা নিউজঃ ডেমরায় লিপি আক্তার রুমা (১৮) নামে এক গার্মেন্টকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে শুক্রবার রাত ১১ টার দিকে মৃতের লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। পরে সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে ওই রাতেই মৃতের মা মোছা. কল্পনা বেগম ডেমরা থানায় অপমৃত্যু মামলা করেন। মৃত রুমা মৌলবীবাজারের রাজানগর থানার ইসলামপুর গ্রামের মাসুক মিয়ার মেয়ে। তারা বর্তমানে ডেমরা দক্ষিন পূর্ব বক্সনগরের ইসলামবাগস্থ হাজী শরীফ হোসেনের বাড়ীর ভাড়াটিয়া।

মৃতের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, রুমা নারায়ণগঞ্জের আদমজী এলাকায় একটি গার্মেন্টে চাকুরী করতেন। তিনি রাগী স্বভাবের ছিলেন এবং প্রায়ই রাগ করে ঘরের দড়জা বন্ধ করে বসে থাকতেন। শুক্রবার বিকালে তার মা রান্না করছিলেন। এ সময় একইভাবে মেয়েটি তার ঘরের দরজা বন্ধ করে দেন। এদিকে সন্ধ্যার পরে রুমাকে ডাকাডাকি করে ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে তার মা জানালা দিয়ে উঁকি দেন। এ সময় মেয়েটিকে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান।

ওসি সিদ্দিকুর রহমান আরও বলেন, এ ঘটনায় মৃতের পরিবার স্থানীয় লোকজনদের সহায়তায় দড়জা খুলে রুমাকে উদ্ধার করে দ্রুত এলাকার স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত রিপোর্টের ভিত্তিতে এ মৃত্যুর প্রকৃত বিষয় জানা যাবে