leadnewsডেমরা

ডেমরায় গৃহপরিচারীকা ধর্ষণ ॥ গ্রেফতার ১

ডেমরা নিউজ: ডেমরায় এক গৃহপরিচারীকা ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় বুধবার ডেমরা থানায় ধর্ষক মো. জাহিদের (২৩) বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই গৃহপরিচারীকা। ওই দিন রাতেই থানা পুলিশ লম্পট জাহিদকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠায়। জাহিদ ডেমরার মধ্য সানারপাড় এলাকার মোসলেম হাজী গংদের ৬ তলা বাড়ীর ৩ তলা ফ্ল্যাটের মালিক মো. দেলোয়ার হোসেনের ছেলে।

ধর্ষিতার বরাত দিয়ে ডেমরা থানা পুলিশ জানায়, মধ্য সানারপাড় এলাকায় গত ৭ মাস ধরে মোসলেম হাজীর ফ্ল্যাটে মাসিক ২ হাজার টাকা বেতনে কাজ করে আসছেন ধর্ষিতা মেয়েটি। গত ১৬ অক্টোবর মোসলেম হাজী ধানমন্ডিতে তার ছেলের বাসায় বেড়াতে যায়। ওই বাড়ীতে হাজী সাহেবের বড় বোন সাজেদা (৬৫) প্রতিদিন রাতে ধর্ষিতার সঙ্গে ঘুমায়। এদিকে ১৬ অক্টোবর সব কাজ শেষ করে মেয়েটি বিকাল ৩ টায় তার রুমে দরজা লক না করেই ঘুমিয়ে পড়েন। এ সুযোগে লম্পট জাহিদ কৌশলে মোসলেম হাজীর ফ্ল্যাটে প্রবেশ করে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার ডাক চিৎকার করলে ধর্ষক জাহিদ তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে পালিয়ে যায়।