leadnewsডেমরা

ডেমরায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ।

ডেমরা নিউজ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহত্তম কুমিল্লা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার বিকেলে হাজীনগর এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহমুদুল হাসান পলিন। সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি দেলোয়ার হোসেন দেলু।
সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসার সঞ্চালনায় উক্ত সভায় আরো বক্তব্য সমিতির সভাপতি সালাউদ্দিন বাবুল, আশিকুর রহমান আশিক, আমিনুল ইসলাম বাবু,ইসাহাক হোসেন হীরন প্রমুখ ।
পরে সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট ও ২১শে আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের গভীর শ্রদ্ধায় স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয় ।