leadnewsডেমরা

ডেমরায় ট্রাফিক আইন বিষয়ক জনসচেতনতামূলক সভা ও ট্রাফিক গাইড বই বিতরণ

ডেমরা নিউজঃ
সড়কে নিরাপদ চলাচল ও অনাকাঙ্খিত দূর্ঘটনা রোধকল্পে রাজধানীর ডেমরায় চার শিক্ষা প্রতিষ্ঠানে ট্রাফিক আইন বিষয়ক পৃথক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ট্রাফিক গাইড বই বিতরণ করা হয়। রামপুরা ট্রাফিক জোনের উদ্যোগে ও টিআই বিপ্লব ভৌমিকের সঞ্চালনায় এসব কর্মসূচী পালিত হয়েছে। এদিন বড়ভাঙ্গা মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা আইডিয়াল কলেজ, রঙমালা আকবর মহিলা কলেজ ও গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজে পৃথক সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপুরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামপুরা ট্রাফিকের জোনের টি আই বিপ্লব ভৌমিক, নিরাপদ সড়ক চাই’র কেন্দ্রীয় কার্য নির্বাহি সদস্য মো. কামাল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন ওই চার শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সব শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

সিনিয়ন এসি মো. হুমায়ুন কবির বলেন, মানুষের মাঝে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রামপুরা ট্রাফিক জোন দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম করছে। এতে সাধারন মানুষ সড়কে নিরাপদ চলাচল সম্পর্কে সহজে জানতে ও শিখতে পারেন। পাশাপাশি সড়ক দূর্ঘটনা অনেকাংশেই হ্রাস পাবে।

টি আই বিপ্লব ভৌমিক বলেন, বেপরোয়া যানবাহন চালক ও শিক্ষার্থীসহ জনসাধারনকে সড়কে দুর্ঘটনামুক্ত চলাচলের কৌশল শেখাতে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।