leadnewsডেমরা

ডেমরায় ট্রাফিক পুলিশের অভিযানে গ্রেফতার ২

ডেমরানিউজঃ
ডেমরায় রামপুরা ট্রাফিক জোন কর্তৃক যানবাহনবিরোধী ঝটিকা অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই চালককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- বাসচালক মো. আলম (৩৫) ও সিএনজি চালক মো. জাহিদুল ইসলাম (২৩)।

শুক্রবার বেলা ১১ টায় গ্রেফতারকৃতদের ডেমরা থানা পুলিশের মাধ্যমে মোটরযান আইনে আদালতে পাঠানো হয়। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিপ্লব ভৌমিকের নেতৃত্বে পরপর দু’দিন বৃহস্পতি ও শুক্রবার বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

টিআই বিপ্লব ভৌমিক জানায়, দুই দিনের এ অভিযানে ৬০টি বিভিন্ন ত্রুটিপূর্ণ যানবাহন রেকারিং করা হয়। তা ছাড়া কাগজপত্রের ত্রুটির কারণে ৫০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, সড়কে অবৈধভাবে নিষিদ্ধ সময়ে চলাচল, ত্রুটিপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন অপরাধে এসব যানবাহনের বিরুদ্ধে রেকারিং ও মামলা করা হয়েছে। সড়ক দূর্ঘটনা এড়াতে ও রাজধানীর প্রবেশদ্বার ডেমরাকে যানজটমুক্ত রাখতে অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালকসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে রামপুরা ট্রাফিক জোনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান টিআই বিপ্লব ভৌমিক।